আদালতের নির্দেশে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কবর থেকে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিড়দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ।
গৃহবধূ মনোয়ারা খাতুন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরে মৃত্যুর আসল রহস্য জানতে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



