পৈতৃক ভিটা ফেনীতে খালেদা জিয়ার জন্মদিন পালন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পৈতৃক ভিটা ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়
দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পৈতৃক ভিটা ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর শহরের পাগলা মিয়া তাকিয়া জামে মসজিদে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। এ সময় সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি। ফেনী- ১ আসন থেকে তিনি টানা পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।