মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মহাসড়কের মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হন। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



