এক সপ্তাহের ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সপ্তাহ শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সপ্তাহ শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৯-১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম তথা ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধ থাকায় ১৫ ফেব্রুয়ারি রোববার থেকে বিশ্ববিদ্যালয় যথারীতি শ্রেণি ও অফিস কার্যক্রম চলবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।