হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জেলা শাখার নেতা-কর্মীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের মহাজন পাড়ায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খাগড়াছড়ি জেলা এনসিপির সভাপতি মো: নূর আলম বলেন, ‘রাজনৈতিক সহাবস্থান নষ্ট করতেই এ পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।’
সমাবেশে দলের জেলা যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমা, সদস্য সচিব সুবোধ চাকমাসহ জেলা ও উপজেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



