লালমোহনে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ
ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আব্দুল আহাদ (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লালমোহন পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডস্থ মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আহাদ ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো: নজরুল ইসলাম।

জানা গেছে, বিকেলে লালমোহন পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডস্থ মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাঁকা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১১ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।