ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনের দায়িত্ব পালনকালে মো: মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদুল ইসলাম সরাইল ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে বাইরে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।



