চৌগাছায় সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

‘সার অবৈধভাবে গুদামজাত করলেই শাস্তিমূলক ব্যবস্থা’

যশোরের চৌগাছায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
চৌগাছায় সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনূস আলী দফাদার, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, কোষাধ্যক্ষ মো: আব্দুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম হুসাইন প্রমুখ।

এতে উপজেলার ১৬ জন বিসিআইসি এবং ২২ জন বিএডিসি সার ডিলার অংশগ্রহণ করেন।

সভায় সাম্প্রতিক সময়ের সার সঙ্কটের বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় সার ডিলার ও কৃষি কর্মকর্তাদের সার সংক্রান্ত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়ে বলেন, বিগত তিন দিনের মতো প্রতিদিন প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রত্যেক ডিলারের গুদাম সার্চ করা হবে। কোথাও সার অবৈধভাবে গুদামজাত করা হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সার নিয়ে কোনো অনিয়ম হলে ভ্রাম্যমাণ আদালতে শাস্তির পাশাপাশি নিয়মিত মামলা, ডিলারশিপ বাতিলসহ সকল প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় তিনি কৃষি কর্মকর্তাদের পাশাপাশি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে নিয়মিত বিভিন্ন ইউনিয়নের সার ডিলারদের বিক্রয় কেন্দ্র ও গুদাম পরিদর্শন করার নির্দেশনা দেন।