কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলা মদের কারখানার সন্ধান, পুলিশের হানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলা মদের কারখানার সন্ধান, পুলিশের হানা
কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলা মদের কারখানার সন্ধান, পুলিশের হানা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ তৈ‌রি বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় একজ‌ন‌কে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ তৈরি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়।

এ সময় কারখানার সাথে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বা‌ড়ির মা‌লিক‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নেয়া হ‌য়ে‌ছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।