২০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলবে দেশব্যাপী কার্যক্রম

কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি সভা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাম ও রুবেলা (এমআর) সংক্রমণ প্রতিরোধে আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা
কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাম ও রুবেলা (এমআর) সংক্রমণ প্রতিরোধে আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এ ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে চলমান থাকবে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেছা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। পাশাপাশি পূর্বে ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করবে।

অভিভাবকদের সুবিধার্থে টিকা গ্রহণের পূর্বে অনলাইন প্ল্যাটফর্ম vaxepi-তে নিবন্ধন করে টিকাকার্ড ডাউনলোড করে সাথে আনার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, সময়মতো টিকাদান নিশ্চিত করতে পারলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ নির্ধারিত তারিখ অনুযায়ী নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।