জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রশিবিরের মেলান্দহ আদর্শ থানা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। এ সময় র্যালিটি উপজেলা জামায়াতের পার্টি অফিস থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে চার রাস্তা মোড়ে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেলান্দহ আদর্শ থানা শিবিরের সভাপতি হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি কেফায়েত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক জেলা সভাপতি জনাব জিয়াউল কবীর জিন্নাহ, জেলা অফিস সম্পাদক নাঈম হাসান, অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ।
আরিফুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবির দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দীর্ঘ ১৭ বছর ছাত্রশিবিরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, শিবির নাম নিলেই গুম করা হতো, খুন করা হতো, নির্যাতন করা হতো। বাড়িতে বাড়িতে গিয়ে বলা হতো শিবিরে কেউ নাম লেখালে তাকে ক্রসফায়ার করা হবে।’
তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে যেভাবে ইসলামী ছাত্রশিবির হাসিনাকে ভারতে পাঠয়েছি, সেভাবে আর একটি সিদ্ধান্ত নিতে হবে। ১২ ফেব্রুয়ারি ইনসাফের লড়াই হবে। সেই লড়াইয়ে ছাত্রশিবিরকে প্রতিটি কেন্দ্রে ইনসাফের পক্ষে লড়াই করতে হবে। আমরা আর কোনো হাসিনাবাদ সরকার দেখতে চাই না।’
এ সময় উপস্থিত ছিলেন সাবেক থানা সভাপতি হাসান মাহমুদ খোরশেদ আলম মমিনুর রহমান মোরশেদুল ইসলাম, জনাব আকরাম হোসেনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।



