সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ‎আলতাফ হোসেন চৌধুরী

খালেদা জিয়াকে ভুয়া মামলা দিয়ে সাজা দেয়া হয়েছিল

‘শুধু ম্যাডাম খালেদা জিয়াকে নয় তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছিল এবং নানাভাবে অত্যাচার করা হয়েছিল। তার বড় ছেলে তারেক রহমানকে সেই সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে রাজনীতি থেকে মুচলেকা দিয়ে বিদেশে পাঠানো হয়েছিল।’

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
‎বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী
‎বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

‎বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার ম্যাডাম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাতের জন্য ভুয়া মামলা দিয়ে সাজা দিয়েছিল। জেল থেকে বের হবার পরে তার ব্রেন ছাড়া শরীরের বাকি সবকিছু ঠিক মতো কাজ করছিল না।’

তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ম্যাডাম খালেদা জিয়ারকে বিদেশে নেয়ার কথা বলা হলেও ফ্যাস্টিট সরকার তাকে বিদেশে যেতে দেয়নি। কারণ বিদেশে নিয়ে গেলে ফ্যাসিস্ট সরকারের ভুল চিকিৎসার আসল রহস্য বেরিয়ে আসবে।’

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঠালতলীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু ম্যাডাম খালেদা জিয়াকে নয় তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছিল এবং নানাভাবে অত্যাচার করা হয়েছিল। তার বড় ছেলে তারেক রহমানকে সেই সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে রাজনীতি থেকে মুচলেকা দিয়ে বিদেশে পাঠানো হয়েছিল। দেখেন মহান আল্লাহর কী লীলা খেলা, দীর্ঘ ১৬ বছর পরে তারেক রহমান রাজার মতো বিজয়ের বেশে দেশে ফিরে এসেছেন। আর যারা এই কাজ করেছিলেন তারা পরাজিত হয়ে এ দেশ থেকে পালিয়ে গেছে।’

মাধবখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন চৌধুরী পাশার সভিপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: পলাশ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি মো: আহসানুল্লাহ পিন্টু, সাবেক সভাপতি মো: আশ্রাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুন অর-রশিদ, সাবেক যুবদলের আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম ফরাজি ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মনির খন্দকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাধবখালি ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আমিনুল ইসলাম।