সেই গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন প্রতিমন্ত্রী

ধানের শীষ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে স্বামীর বাধার মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগমের খোঁজখবর নিতে তার বাড়িতে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার পৌঁছে দেয়া হয়।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Shibganj
সেই গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন প্রতিমন্ত্রী
সেই গোলাপী বেগমের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

ধানের শীষ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে স্বামীর বাধার মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগমের খোঁজখবর নিতে তার বাড়িতে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার পৌঁছে দেয়া হয়।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ভোটের দিন পারিবারিক বিরোধের জেরে অভিমান করে বিষপান করেন গোলাপী বেগম। পরে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। খবর পেয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।

রোববার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে গুজিয়া মাঝপাড়া গ্রামে গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি গোলাপী বেগম ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন হিসেবে উল্লেখ করে তার পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।