গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহায়তা

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে বজ্রপাতে নিহত পরিবারের সদস্য ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান
খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত পরিবার ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য ও নগদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে বজ্রপাতে নিহত পরিবারের সদস্য ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, গফরগাঁও ও পাগলা থানার ওসি ও প্রশাসনিক কর্মকর্তা বদরুল আলম, বিএনপির নেতা শেখ মোহাম্মদ ইসহাক, এ কে এম আনসার উদ্দিন, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।