গফরগাঁওয়ে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

সমাজে বেকারত্ব দূরীকরণ এবং নারীদের স্বনির্ভর করে তোলার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে
জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বেকারত্ব দূরীকরণ এবং নারীদের স্বনির্ভর করে তোলার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বক্তারা আরো বলেন, ইসলাম মানুষের সম্মানজনক জীবিকা অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এসময় কল্যাণ ও অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তারা নারীদের দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

শেষে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।