শ্রীনগরে দাঁড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠক

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Sreenagar
উঠান বৈঠক
উঠান বৈঠক |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় শ্রীনগর বাজার এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: বিল্লাল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক সদস্য ডা: মুজাহিরুল ইসলাম।

বৈঠকে অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি বলেন, ‘নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শ্রীনগর ও সিরাজদিখানকে আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে।’

তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির রাজনীতি চিরতরে বন্ধ করার অঙ্গীকার করেন এবং দীর্ঘদিনের দাবি অনুযায়ী সিরাজদিখান ও শ্রীনগরে গ্যাস লাইনের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই।’

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন, ডা: ইব্রাহিম দেওয়ান, মাওলানা মুহাম্মদ মুখছেদুর রহমানসহ শ্রীনগর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।