মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা

মেহেরপুরে স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তার মামাতো ভাই। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur Sadar
মেহেরপুর থানা
মেহেরপুর থানা |নয়া দিগন্ত

মেহেরপুরে স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তার মামাতো ভাই।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৪৫) পেশায় একজন রিকশাচালক। তিনি শেখ পাড়ার ইয়াসিন আলীর ছেলে।

অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের মামাতো ভাই।

নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, তার স্বামী সন্ধ্যার পর বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ করে কালু পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত কালুর সাথে প্রতিবেশী বন্যা নামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। রোববার একটি ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে সে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত কালু ও বন্যা আত্মগোপনে রয়েছেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’