বৈষম্যবিরোধী ছাত্র নীরব হত্যা মামলার আসামিদের ৩ দিনের রিমান্ড শুরু

তেল পাম্পে তাকে পিটিয়ে হত্যা করা হয়

ফারদিন আহম্মেদ নীরব তেল নিতে এলে তাদের সাথে অহেতুক তর্কে জড়ায়। এরপর পাম্পের চার কর্মচারী ক্ষুদ্ধ হয়ে নীরবকে লাঠি দিয়ে মাথার পেছনে ও ঘাড়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
গ্রেফতার ও রিমান্ডপ্রাপ্ত তিন আসামি
গ্রেফতার ও রিমান্ডপ্রাপ্ত তিন আসামি |নয়া দিগন্ত

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফারদিন আহম্মেদ নীরব হত্যার মামলায় তিন আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) থেকে তাদের তিন দিনের রিামান্ড শুরু হয়েছে। জেলা পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

রিমান্ডে থাকা আসামিরা হলেন— তাজ ফিলিং স্টেশনের তিন কর্মচারী ঝিনাইদহ সদর উপজেলার বারোইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আড়ুয়াকান্দি গ্রামের ইউনূস আলীর ছেলে রমিজুল ও কাস্টসাগরা গ্রামের সোফিয়ার রহমানের ছেলে আবু দাউদ। আসামিদের মধ্যে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলমগীর হোসেন পলাতক রয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ফারদিন আহম্মেদ নীরব তেল নিতে এলে তাদের সাথে অহেতুক তর্কে জড়ায়। এরপর পাম্পের চার কর্মচারী ক্ষুদ্ধ হয়ে নীরবকে লাঠি দিয়ে মাথার পেছনে ও ঘাড়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব।

এ ঘটনায় র‌্যাব ও পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যার সাথে জড়িত পাম্পের তিন কর্মচারিকে গ্রেফতার করে।