চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

হাড়িখোলা বেদে পল্লীতে রমজান মিয়ার ঘরের বৈদ্যুতিক ওয়্যারিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইকবাল। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু |প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলেকট্রিশিয়ান ইকবাল হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাড়িখোলা বেদে পল্লীতে রমজান মিয়ার ঘরের বৈদ্যুতিক ওয়্যারিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইকবাল। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।