নাটোরে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় শিশুর মৃত্যু

বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Natore
বড়াইগ্রাম থানা
বড়াইগ্রাম থানা |সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে দেওয়ালচাপায় বিথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে।

বিথি খাতুন ওই গ্রামের কৃষক আবু বকরের কন্যা এবং আগ্রান গণজাগরণ উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে বুধবার (২১ মে) রাতে বাড়ির ভেতর ট্যাপে হাত ধোয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দেওয়ালসংলগ্ন পেয়ারা গাছের ধাক্কায় দেওয়ালটি ভেঙ্গে বিথির গায়ে পড়ে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশের বনপাড়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : ইউএনবি