পানিসম্পদ মন্ত্রী

যারা মুখে ইনসাফের কথা বলেন তারা ইনসাফের রাজনীতি করেনি

ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। ন্যায়ের রাজনীতির সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন  পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি

যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। ন্যায়ের রাজনীতির সব সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই ইনসাফ এবং ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই। সেখানে যুবদল বিশেষ ভূমিকা পালন করবে, তরুণ ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মহান কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে বাংলাদেশেকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেও আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে।

লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।