নলডাঙ্গায় সৎ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
অভিযোগের বিষয়ে নয়া দিগন্তের সাথে কথা বলেন ভুক্তভোগী মোছা: জাহানারা বেগম
অভিযোগের বিষয়ে নয়া দিগন্তের সাথে কথা বলেন ভুক্তভোগী মোছা: জাহানারা বেগম |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় বাবার মৃত্যুর পর সৎ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার ও বসতভিটার গাছপালা কেটে নেয়ার অভিযোগ ওঠেছে সৎ ছেলে মো: মিলন তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: জাহানারা বেওয়া (৫৫) নিজের জীবনের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সৎ ছেলের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২২ আগস্ট) নলডাঙ্গা থানায় ভুক্তভোগী মোছা: জাহানারা বেগম অভিযোগ দায়ের করেন।

নলডাঙ্গা থানার অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর কামারপাড়া গ্রামের মরহুম ময়নাল হক তালুকদারের ছেলে মোজাম্মেল হক তালুকদারের সঙ্গে জাহানারা বেওয়ার বিয়ে হয়। বিয়ের পর মোজাম্মেল হক তালুকদার তার নিজ জমিতে একটি বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী জাহানারা বেওয়াকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। স্বামীর জীবদ্দশায় ওই বাড়িতেই তারা নিয়মিত বসবাস করতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্বামী মোজাম্মেল হক তালুকদার মারা যাওয়ার পরও তিনি ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে মিলন তালুকদার ও তার সহযোগীরা ভুভোগীর বসতভিটার গাছপালা কেটে নিয়ে যান। একই সাথে বাড়িঘর ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন সময় তাকে হুমকি ও চাপ দেয়া হচ্ছে।

অভিযোগকারী জাহানারা বেওয়া বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে এ বাড়িতেই বসবাস করছি। এখন হঠাৎ করে আমাকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপ ও হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

তিনি বলেন, নিজের জীবনের নিরাপত্তা ও জানমাল রক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার পাশাপাশি, বসতভিটার গাছপালা কেটে নেয়া এবং আমাকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত মো: মিলন তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।