গত জুলাই-আগস্ট আন্দোলনে চোখে গুলিবিদ্ধ বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য রুবেল আহম্মেদ।
দীর্ঘদিন হলেও অর্থের অভাবে চোখের অপারেশন করতে পাড় ছিলেন না। এর ফলে তিনি অসুস্থ অবস্থায় চোখের আলো হারিয়ে (চোখের মধ্যে বুলেট নিয়ে) তিনি অন্ধকারে জীবন যাপন করতেন।
খবর শুনে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু ছুটে গিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা আই কেয়ার (বাংলাদেশ আই) চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।
এরপর সাবেক এমপি লালুর সার্বিক সহযোগিতা (তত্ত্বাবধানে) ১৪ জুন-২৬ (রোববার) রাতে জুলাই-যোদ্ধা রুবেল আহম্মেদের চোখের অপারেশন (অস্ত্রপাচার) সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর ফলে জুলাই-যোদ্ধা রুবেল আহম্মেদ ফিরে পেলেন চোখের আলো, দৃষ্টি দিয়ে দেখলেন নতুন বাংলাদেশ।
জুলাই-যুদ্ধা রুবেল আহম্মেদ এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে অপারেশনের পরেও অর্থের অভাবে চোখ নিয়ে জীবন যন্ত্রণার সাথে সংগ্রাম করে চলছেন। কিন্তু আজো সে জুলাই-যুদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে না পারায় সে কোন সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে জীবন যাপন করছেন।
অতিদ্রুত সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি সহ জোর দাবি জানানো হয়েছে।



