সাজেকে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন দুর্বৃত্ত অবস্থান নেয়। হেগেরাকে দেখা মাত্র তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
নিহত ইউপিডিএফ সদস্য
নিহত ইউপিডিএফ সদস্য |নয়া দিগন্ত

রাঙ্গামাটির সাজেকে দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেগেরা এলাকায় ইউপিডিএফের প্রসিত গ্রুপের সদস্য বলে পরিচিত ছিল।

ঘটনার খবর পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়।

স্থানীয়রা জানায়, মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন দুর্বৃত্ত অবস্থান নেয়। হেগেরাকে দেখা মাত্র তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এ সময় পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর জেনেছি। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে ইউপিডিএফ অবিলম্বে হেগেরার হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে।