শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার

শিক্ষা প্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলার অভাব জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: হাসান উদ্দিন সরকার।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার
শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার |নয়া দিগন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলার অভাব জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, ‘যে প্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলা নাই, সেই প্রতিষ্ঠানে মানুষ গড়া দায়। বিগত ১৭ বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শাসন-শৃঙ্খলা তুলে দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা হয়েছে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ তেতুলতলা বান্দারটেক এলাকায় ‘স্বপ্ন কুঠির’ বাগানবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরো বলেন, একটি সুস্থ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার বিকল্প নেই।’

প্রাকৃতিক ও শান্ত পরিবেশে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, টঙ্গীর ক্বারিউল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ক্বারী আলমাছ উদ্দিন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে বাগানবাড়িটি নির্মাণ করেছেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।