এলজিআরডি মন্ত্রী

আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বেহেশতে যাব

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thakurgaon
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজ উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজ উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসঙ্গে সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মত বেহেশতের টিকিট বিক্রি করি না।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সরকারের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, খাল খনন কাজ যেন সুন্দরভাবে হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খাল খনন কাজের উদ্বোধন হয়েছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।

তিনি আরো বলেন, আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম এরই মধ্যে সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খাল খনন একইসঙ্গে কৃষিকার্ডও দেয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এসময় বিএনপির নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।