শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ |নয়া দিগন্ত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্যের প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রায় চার ঘণ্টা পর বিকেলে অবরোধ প্রত্যাহার করে নেয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় পরীক্ষার্থীরা রাস্তায় বের হয়ে বিক্ষোভ করে।

পরে দিনাজপুর জেলা শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেল ক্রসিং এলাকায় রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধে দিনাজপুরের বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থীরা অংশ নেয়। সড়ক অবরোধের কারণে উভয় পাশে যাত্রীবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে গোটা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয় ও এতে যাত্রীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে—ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার বোন কবরে, মিলন কেন বাইরে’ স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর বিকেল পৌনে ৫টার সময় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।