দিনাজপুর প্রতিনিধি
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) দিনাজপুর ইউনিটের আজীবন সদস্যদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রুয়ার তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. শামসুজ্জোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য দেন অধ্যাপক সাদাকাত আলী খান, অধ্যাপক লোকমান মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যাপক আবু সালেক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক ড. মো. আজিজুল হক এবং রমজান আলী শাহসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রুয়ার দিনাজপুর ইউনিটের অনুমোদন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।



