রাণীনগরে মাদক মামলার আসামি গ্রেফতার

তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
রাণীনগর থানা
রাণীনগর থানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামি জামাল উদ্দীন ওরফে রুমিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘মাদক মামলার পলাতক আসামি জামাল উদ্দীন রুমি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরো বলেন, ‘রুমির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’