বরিশাল বিভাগে অবৈধভাবে মজুত ৬১ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাড়তি দামে বিক্রির অভিযোগে ২০ দিনে বরিশাল বিভাগে ২৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৬১ হাজার লিটার তেল।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
অবৈধভাবে মজুত ৬১ হাজার লিটার তেল জব্দ
অবৈধভাবে মজুত ৬১ হাজার লিটার তেল জব্দ |নয়া দিগন্ত

অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বাড়তি দামে বিক্রির অভিযোগে ২০ দিনে বরিশাল বিভাগে ২৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৬১ হাজার লিটার তেল।

এ ছাড়া ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

এনএসআই সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সরবরাহে ঘাটতি শুরু হয়। তখন থেকে বিভিন্ন অসাধু ব্যবসায়ী তেল মজুত রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। তেল অবৈধ মজুত বন্ধে নজরদারি শুরু করেন তারা। তাদের দেয়া তথ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ২৬টি অভিযান করা হয়।

এসব অভিযানে ৬০ হাজার ২৭০.২৫ লিটার তেল জব্দ ও জরিমানা আদায় করা হয় ৭ লাখ টাকা। ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। জরিমানার টাকা জমা দেয়া হয়েছে সরকারি কোষাগারে।