বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার শাখার উদ্যোগে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বিকেল ৪টার দিকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আবু ছালেহ।
বক্তব্য রাখেন উপজেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, উপজেলা ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো: মাসুম বিল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলার সভাপতি মো: হামীম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫৫ বছর চলে গেলেও আজও মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করতে পারেনি। কথা বলার অধিকার নেই, মতামত প্রকাশের অধিকার নেই, নেই রাজনৈতিক অধিকার। নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠির বিরুদ্ধে সংগ্রাম করছে এবং দেশ স্বাধীন করছে কিন্তু জনগণ তাদের অধিকার পায়নি সেজন্য জনগণ জুলাইয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। প্রায় ২ হাজার শহীদ ও প্রায় ৩০ হাজার আহত জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আপনারা ফাঁসির আসামি থেকে ক্ষমতাসীন হয়েছেন।
সুতরাং জনগণের পালস বুঝতে না পরলে আবার বিপদ হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারলে ইতিহাস কিন্তু ছাড় দিবে না। আলোচনা সভা শেষে সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।



