আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতারকৃতরা
উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ভোরে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাবে যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল ও তার দুই সহযোগী স্বপন ও ফায়জুল।

যৌথ বাহিনী জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ওসি মো: রুবেল হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হস্তান্তর করে যৌথবাহিনী। যার মধ্যে ককটেল সদৃশ বস্তু রয়েছে।