সিলেটে ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমির

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি অসুস্থ মো: দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
সিলেটে ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি এবং সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান সভাপতি অসুস্থ মো: দিলওয়ার হোসেনকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।

রোববার (২৬ জুলাই) বাদ আসর নগরীর মাছিমপুরস্থ মো: দিলওয়ার হোসেনের বাসভবনে যান জামায়াত আমির।

এ সময় তিনি চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতার পাশে কিছু সময় কাটান, তার শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় ডা: শফিকুর রহমান বলেন, ‘মো: দিলওয়ার হোসেন সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে সিলেটের ব্যবসায়ী সমাজকে সংগঠিত রেখেছেন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। অর্থনীতিতে তার এই অবদান কেবল ব্যবসায়ী সমাজই নয়, পুরো সিলেটবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’

তিনি আরো বলেন, ‘আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় এই অভিভাবককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ শরীরে আবারও সমাজ ও ব্যবসায়ীদের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সেই তৌফিক দান করুন। অসুস্থতা মানুষের জীবনের একটি পরীক্ষা, পরম করুণাময় যেন তার এই অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা বানান এবং তাঁকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মো: ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মো: শাহাজান আলী, কোতোয়ালি থানা আমির আজিজুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপন, ব্যবসায়ী মকবুল হোসেন, ব্যবসায়ী নুরুল আলম, ব্যবসায়ী আব্দুল কদির ও ব্যবসায়ী জুনেদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।