গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেট-জাফলং রেলপথ স্থাপনের সম্ভাবতা যাচাইয়ে সরজমিনে পরিদর্শনে এসেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (১ আগস্ট) বিকেলে তিনি এই সম্ভাবতা যাচাইয়ে পরিদর্শন করেন।
এসময় মন্ত্রী বলেন, ‘সিলেট-জাফলং রেলপথ চালু হলে ট্রেনের পণ্যবাহী ওয়াগনের মাধ্যমে কম খরচে ও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। একই সাথে জাফলংয়ে দেশী-বিদেশী পর্যটকদের যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি গোয়াইনঘাটসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংরাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার এবং রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ।



