নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিনেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্র সামিয়াত আরাফাত তম্ময়ের।
তম্ময় ওই উপজেলার গনিপুর ৫ নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে।
সে গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
গত ২রা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।
মাদরাসার অধ্যক্ষ মুফতি আফসারল ইসলাম বলেন, ‘ঘটনার দিন আমরা সবাই যথারীতি আসরের নামাজ পড়তে যাই। নামাজে দাঁড়িয়ে গেলে সামিয়াত ও তার এক বন্ধু কুমিল্লা জেলার সাইফুল ইসলাম নামের এক ছাত্র মাদরাসা থেকে সবার অগোচরে চলে যায়। এরপর থেকে আর আর ফেরেনি তারা।
এ ব্যপারে গত ৫ই এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তম্ময়ের বাবা মনোয়ার হোসেন মনু। পুলিশ নিখোঁজ কিশোরদের সন্ধানে তদন্ত করেছে।
কোনো সহৃদয়বান ব্যক্তি তম্ময়ের সন্ধান পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে তাকে উপযুক্ত সম্মাননা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের নাম্বার— ০১৮৯৭১৫৪২৩২, ০১৮৮৪০২৬০১৩.



