কুমিল্লায় গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন বক্তা রফিক আফসারী

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন বক্তা রফিক আফসারী
কুমিল্লায় গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন বক্তা রফিক আফসারী |নয়া দিগন্ত

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিতাস উপজেলার গোপচর এলাকায় গোমতী নদীতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।

রফিক উল্লাহ আফসারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, দৌলতদিয়া ফেরি ঘাটে বাস দুর্ঘটনায় শহীদদের মাগফেরাত কামনা ও ঢাকার নবীন ফ্যাশনের কল্যাণ কামনায় এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।

তিতাস উপজেলার গোপচর মসজিদের ইমাম সাইদুল ইসলাম বলেন, কয়েক বছর যাবত রফিক উল্লাহ আফসারী নিজস্ব অর্থায়নে সদকায়ে জারিয়াহ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।