ভোলার চরফ্যাশন উপজেলার দুই কৃতি সন্তান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়দুল্লাহ ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মোস্তফা কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ ও দোয়া সোমবার (১৮ মে) বিকেল ৪টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল অ্যাকাডেমির সভাপতি মো: আবিদুর রহমান।
প্রধান অতিথি বলেন, ড. আ জ ম ওবায়দুল্লাহ ছিলেন নানান গুণে গুণান্বিত। তিনি ইসলামী আন্দোলনের জন্য যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য।
এছাড়া বিশেষ অতিথি কাজী হারুন অর রশিদ বলেন, যেখানে গুণীদের কদর হয় না সেখানে গুণীর জন্ম হয় না। ড. আ জ ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামাল ভোলার ১৮ লাখ মানুষের জন্য সম্পদ। তাদের রেখে যাওয়া কাজ আমাদের এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ড. আ জ ম ওবায়দুল্লাহ ও মোস্তফা কামালকে খুব কাছ থেকে দেখেছি। তারা নিঃসন্দেহে যেকোনো প্রশ্নের ঊর্ধ্বে থেকে ইসলামী আন্দোলনের কাজ করেছেন।
স্মরণসভায় আরো বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।
বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালের বড় জামাতা প্রভাষক রিয়াজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রোগ্রাম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন খাসমহল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।



