ছুটিতে নানাবাড়ি এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৃত শিশুরা হলো জান্নাতুন (১০) ও জাকারিয়া (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। তাদের মধ্যে জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজীর ছেলে। অন্যদিকে জান্নাতুন নলতা কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁয়ের মেয়ে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Satkhira

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইউনিয়নের সন্ন্যাসীর চক গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো জান্নাতুন (১০) ও জাকারিয়া (১৩)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। তাদের মধ্যে জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজীর ছেলে। অন্যদিকে জান্নাতুন নলতা কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁয়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে তারা নানা আব্দুল মজিদ ঢালীর বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।