মিরসরাইয়ের বারইয়াহাট কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য কামরান সরোয়ার্দী, শিক্ষক পরিষদের সম্পাদক মিনহাজ উদ্দীন।
কলেজের অধ্যক্ষ মো: আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক সাজেদা আকতার।
সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া বিভাগের শিক্ষক রাসুলুজ্জামান।



