নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি ২ কিশোরী

দু’জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার ছাত্রী থাকায় দু’জনের মধ্যে বান্ধবী সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা বান্ধবী মুসলিমাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত মুসলিমা বাড়িতে ফিরে আসেনি। সে পরিবারের কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও যায়নি।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
নিখোঁজ দুই কিশোরী
নিখোঁজ দুই কিশোরী |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী মুসলিমা আক্তার (১২) ও সুলতানা (১৬)।

মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে। এ বিষয়ে উভয় পরিবার মুকসুদপুর থানায় দু’টি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবার সূত্রে জানা যায়, দু’জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার ছাত্রী থাকায় দু’জনের মধ্যে বান্ধবী সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা বান্ধবী মুসলিমাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত মুসলিমা বাড়িতে ফিরে আসেনি। সে পরিবারের কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও যায়নি।

সুলতানার পরিবারের লোকজন বলছেন, সুলতানাকেও ওই দিন থেকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।