নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমারের আরসা সদস্য আটক

শনিবার ( ৩১ জানুয়ারি) রাত ৮ টার দিকে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে উপজেলার বাইশারী থেকে আটক করা হয়।

Location :

Naikhongchhari
নাইক্ষ‍্যংছড়ির বাইশারীতে আটক মিয়ানমারের আরসা সদস্য
নাইক্ষ‍্যংছড়ির বাইশারীতে আটক মিয়ানমারের আরসা সদস্য |নয়া দিগন্ত

নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৪ রাউন্ড গুলি-ওয়াকিটকিসহ ইমাম হোসেন (২৩) নামের মিয়ানমারের বিদ্রোহী আরসা বাহিনীর এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার ( ৩১ জানুয়ারি) রাত ৮ টার দিকে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে উপজেলার বাইশারী থেকে আটক করা হয়।

যৌথ বাহিনী সুত্র জানায়, শনিবার রাতে বাইশারী এলাকার পাশ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একজন আরসা বাহিনীর সদস্যকে আটক করতে সক্ষম হন তারা। আটক ব্যক্তির নাম ইমাম হোসেন (২৩)। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা বলেন,

আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে । যেহেতু ঘটনাস্থল দুরের এলাকা তাই আনতে একটু দেরি হয়েছে ।

উল্লেখ্য, সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে আরসা ও আরএসও বনাম আরকান আর্মির মধ্যে

তুমুল সংঘর্ষ চলছে। হয়ত দলছুট হয়ে আরসার এ সদস্য বাংলাদেশের জঙ্গলাকীর্ণ পথে বেয়ে নাইক্ষ্যংছড়ির পথে চলে আসে বলে স্থানীয়দের ধারণা।