চট্টগ্রাম বন্দরের চ্যানেলে দুই লাইটার জাহাজের সংঘর্ষ, ডুবল একটি

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায়, চট্টগ্রাম বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram

চট্টগ্রাম বন্দরের নৌপথে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১২ নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায়, চট্টগ্রাম বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২। সংঘর্ষের পর জাহাজটি দ্রুত তলিয়ে যায়।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর জাহাজের ১২ নাবিক নিখোঁজ ছিলেন। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে আটজনকে উদ্ধার করে। অপর চারজন স্রোতে ভেসে পারকি সমুদ্রসৈকত এলাকায় পৌঁছালে স্থানীয়দের সহায়তায় তাদেরও উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।