ইসলামী আন্দোলনের নেতৃত্বে ছাত্রশিবিরকে প্রস্তুতি নিতে হবে : মতিউর রহমান

মতিউর রহমান আকন্দ বলেন, ‘সকল সেক্টরে নেতৃত্ব দেয়ার জন্য আধুনিক যুগের সকল কৌশলকে যথাযথ ব্যবহার করতে হবে। পাশাপাশি ছাত্রসমাজের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

খুলনা ব্যুরো

Location :

Khulna
মতাবিনিময় সভায় অতিথিরা
মতাবিনিময় সভায় অতিথিরা |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয়ার জন্য ছাত্রশিবিরের সকল জনশক্তিকে যোগ্যতাসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে বিশ্ব পরিচালনার জন্য জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।’

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে খুলনা নগরীর তারের পুকুরস্থ মহানগর ছাত্রশিবির কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘সকল সেক্টরে নেতৃত্ব দেয়ার জন্য আধুনিক যুগের সকল কৌশলকে যথাযথ ব্যবহার করতে হবে। পাশাপাশি ছাত্রসমাজের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার।

বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম রেজাউল করিম খন্দকার বলেন, ‘দুনিয়ার নেতৃত্ব দেয়ার জন্য আত্মগঠনের বিকল্প নাই। ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তিকে আত্মগঠনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একদল যোগ্য মানুষ তৈরি হলেই এদেশের কাঙ্ক্ষিত মুক্তি আসবে।’

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় সভায় দফতর সম্পাদক নাঈম রাইহান, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা উপস্থিত ছিলেন।