মাদারীপুরে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ পেলেন মাশুক খোন্দকার

জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
প্রশাসক নিয়োগ পেলেন মাশুক খোন্দকার
প্রশাসক নিয়োগ পেলেন মাশুক খোন্দকার |নয়া দিগন্ত

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

খোন্দকার মাশুকুর রহমান মাশুক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।

নতুন দায়িত্ব পাওয়ায় খোন্দকার মাশুকুর রহমান মাশুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাদারীপুর জেলার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।