চট্টগ্রামে টিসিবির গাড়িচাপায় বৃদ্ধ নিহত

টিসিবির পণ্য বিতরণের একটি ট্রাক রাজাপুকুর লেইন এলাকায় প্রবেশ করার সময় সম্ভবত ব্রেক ফেইল করে। এ সময় ওই ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকারের পা আঘাতপ্রাপ্ত হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গাড়ির চাপায় রঞ্জিত কর্মকার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার আন্দরকিল্লা রাজাপুর লেইনের দুর্গাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য বিতরণের একটি ট্রাক রাজাপুকুর লেইন এলাকায় প্রবেশ করার সময় সম্ভবত ব্রেক ফেইল করে। এ সময় ওই ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকারের পা আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।