গাংনী কেন্দ্রীয় ঈদগাহে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
ঈদগাহ কমিটি
ঈদগাহ কমিটি |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

সভায় সর্বসম্মতিক্রমে গাংনী উপজেলা জামায়াতের আমির ডা: মো: রবিউল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: সালাউদ্দিন শাওন ও প্রফেসর মো: বেদারুল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: বশির আহমেদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবাবুল বারী সাজু ও মো: বজলুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়ামিন আলী বাবলু, দফতর সম্পাদক হিসেবে প্রফেসর মহিবুর রহমান মিন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে মো: মঞ্জুরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন—ইলিয়াস হোসেন, আলী আজগর, ছাদ আলী, আ: হান্নান, ইউনুস আলী ও মাহবুল হক।

সভায় বক্তারা বলেন, গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান শুধুমাত্র ঈদ জামাতের স্থান নয়, এটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের একটি ঐক্যের প্রতীক। তাই ঈদগাহের সার্বিক উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামোগত সংস্কার এবং শৃঙ্খলাবদ্ধভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি ডা: মো: রবিউল ইসলাম বলেন, ‘গাংনী কেন্দ্রীয় ঈদগাহকে একটি আদর্শ ও সুশৃঙ্খল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো। এলাকাবাসীর সহযোগিতা ও পরামর্শ আমাদের অগ্রযাত্রার প্রধান শক্তি।’