নীলফামারীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা পর্যায়ে শহরের কালিতলায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সরকারি দফতরের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।


