বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও জামশেদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুপণ নন্দী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সবসময় ও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার ও প্রসারের আহ্বান জানান।



