মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, দুর্নীতিবাক, চাঁদাবাজ ও লুটেরাদের হাতে দেশের নেতৃত্ব জনগণ দেখতে চায় না। তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এ জনপদে আগামীর নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের।
রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আব্দুল আলীম আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদারসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।



