মহাদেবপুরে খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
বজ্রপাতে নিহত অনিক পাহান (১২)
বজ্রপাতে নিহত অনিক পাহান (১২) |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে খেলাধুলা করার সময় বজ্রপাতে অনিক পাহান (১২) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত অনিক পাহান হামিদপুর আদিবাসী পাড়া গ্রামের মন্টু পাহানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল অনিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।